উত্তরদিনাজপুর

নেই ঠিকঠিকা ট্রাফিক ব্যাবস্থা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি  ঘটেছে বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার শেঠ কলোনীর কালিয়াগঞ্জ - দূর্গাপুর রাজ্য সড়কের উপরে। মৃত ব্যক্তির নাম বিকাশ সরকার (৪৬)। পেশায় সে রাজ মিস্ত্রির কাজ করতো। বাড়ি শ্রীকলোনী এলাকায়। স্থানীয় সুত্রে জানাজায়, প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দিতে যাচ্ছিল সে। যাবার সময় দশ চাকার লড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ এখানে ঠিক মতো ট্রাফিক ব্যাবস্থা না থাকার জন্য প্রায় দিন এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।